# Tags

বেতাগীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেতাগীতে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিএনপি পৃথক পৃথক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বেতাগী উপজেলা বিএনপি কার্যালয় থেকে উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিকের নেতৃত্বে পৌর শহর প্রদক্ষিণ শেষে বেতাগী বাসষ্ট্যান্ডে পথসভায় মিলিত হয়। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তৃবো রাখেন।

অপর অংশ বেতাগী ষ্টেশন রোড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে রেলীও পথসভা করে। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: ফারুক হোসেন খোকন ছাএদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম পান্না, সাবেক পৌর বিএনপির সাধারন সাসম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম লাবলু,সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিলুর খন্দকার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান জুয়েল, উপজেলা ছাএদলের আহবায়ক আহসানুল কবির সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা করেন। সেই থেকে এই দলের নেতাকর্মীরা আজ পর্যন্ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বারবার স্মরণ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকলে এদেশকে সোনারদেশে রূপান্তরিত করতে পারতেন। তার সহধর্মিনী আপোষহীণ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। তিনিও দেশের ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আগামী নির্বাচনে দল ক্ষমতায় এলে এদেশের ব্যাপক উন্নয়ন করা হবে।
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।